1. banglargorjonbd@gmail.com : admin :
সুবর্ণজয়ন্তীতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা : তথ্যমন্ত্রী - সত্যের অনুসন্ধান ২৪
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
বেক্রিং নিউজঃ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দেড় শ ছাড়িয়েছে, নতুন আরও ১০ হত্যা মামলা আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার ট্রাম্পের গলফের মাঠেই গুলি, অস্ত্রসহ একজন আটক ‘গত ১৬ বছরের ঐক্যকে অটুট রাখতে হবে’ স্বাধীন হয়েছি, কিন্তু নাগিনেরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কামালপুত্রের হাজার কোটি টাকা শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনো অনেক দূর এগোতে হবে: তারেক রহমান তারা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করবে: মির্জা ফখরুল নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ

সুবর্ণজয়ন্তীতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ Time View

স্বাধীনতাবিরোধীরা আন্তর্জাতিক চক্রকে সঙ্গে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ সময়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক গোষ্ঠী ও তাদের দোসর আলবদর, আলশামস রাজাকাররা যখন বুঝতে পেরেছিল তাদের পরাজয় সন্নিকটে, তখন বাঙালি জাতিকে পঙ্গু করার উদ্দেশ্যেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। শুধু ঢাকায় নয় সারাদেশে সব জেলায় ধরে ধরে নিয়ে গিয়ে কয়েক হাজার বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে।

ড. হাছান বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আমরা দেখতে পাচ্ছি, দেশি যে অপশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা, যে আন্তর্জাতিক অপশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের সঙ্গে মিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ এটিই প্রমাণ করে।

বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, অবশ্যই বুদ্ধিজীবীদের হত্যার বিচারের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর, বিচার হয়েছে এবং অনেক আসামি পলাতক রয়েছে তাদেরও ফিরিয়ে আনার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। তবে যে আন্তর্জাতিক অপশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের প্রভাবিত দেশে বঙ্গবন্ধুর খুনি, বুদ্ধিজীবীদের খুনি এবং তাদের সন্তানরাও সেখানে লুকিয়ে আছে। সব জায়গা থেকে এখনো কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি এবং সেসব জায়গায় বসে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটি অত্যন্ত দুঃখজনক।

“অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সত্যের অনুসন্ধান ২৪ যেকোনো সময়

সামাজিক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কল্যান সংস্থা

“অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”

https://sotteronusondhan24.com/

© সত্যের অনুসন্ধান ২৪ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত  ©
Theme Customized BY WooHostBD