1. banglargorjonbd@gmail.com : admin :
এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ - সত্যের অনুসন্ধান ২৪
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
বেক্রিং নিউজঃ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দেড় শ ছাড়িয়েছে, নতুন আরও ১০ হত্যা মামলা আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার ট্রাম্পের গলফের মাঠেই গুলি, অস্ত্রসহ একজন আটক ‘গত ১৬ বছরের ঐক্যকে অটুট রাখতে হবে’ স্বাধীন হয়েছি, কিন্তু নাগিনেরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কামালপুত্রের হাজার কোটি টাকা শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনো অনেক দূর এগোতে হবে: তারেক রহমান তারা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করবে: মির্জা ফখরুল নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

অনলাইন সংস্করণ
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১২১ Time View
বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করে।

এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ পর্যন্ত চার দফায় ৯ দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে ৪ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রকাশিত নতুন সূচি অনুযায়ী, ১১ আগস্ট রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ২টা থেকে ৫টা উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, আরবি দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।

আগামী ৮ সেপ্টেম্বর সকালে (সকাল ১০টা থেকে দুপুর ১টা) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র ও শিশু বিকাশ দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে। তাছাড়া একই দিন বিকেলে (দুপুর ২টা থেকে বিকেল ৫টা) সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, সমাজকর্ম দ্বিতীয়পত্র এবং ক্রীড়া দ্বিতীয়পত্রের পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।

এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। আগামী ৯ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এ পরীক্ষা শেষ করে ১৯ সেপ্টেম্বর স্ব স্ব বোর্ডে নিয়ম অনুযায়ী তথ্য পাঠাতে হবে।

দেশের চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

“অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সত্যের অনুসন্ধান ২৪ যেকোনো সময়

সামাজিক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কল্যান সংস্থা

“অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”

https://sotteronusondhan24.com/

© সত্যের অনুসন্ধান ২৪ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত  ©
Theme Customized BY WooHostBD