1. banglargorjonbd@gmail.com : admin :
তাড়াশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন - সত্যের অনুসন্ধান ২৪
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
বেক্রিং নিউজঃ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দেড় শ ছাড়িয়েছে, নতুন আরও ১০ হত্যা মামলা আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার ট্রাম্পের গলফের মাঠেই গুলি, অস্ত্রসহ একজন আটক ‘গত ১৬ বছরের ঐক্যকে অটুট রাখতে হবে’ স্বাধীন হয়েছি, কিন্তু নাগিনেরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কামালপুত্রের হাজার কোটি টাকা শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনো অনেক দূর এগোতে হবে: তারেক রহমান তারা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করবে: মির্জা ফখরুল নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ

তাড়াশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৬৭ Time View

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেছেন, বঙ্গবন্ধুর বাংলায় আমরা সবাই বাঙালি। অসাম্প্রদায়িকতা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা। এ চেতনা বুকে ধারণ করেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।

আজ শুক্রবার বিকেলে হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ, তাড়াশ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আশুতোষ স্যান্নালের সভাপতিত্বে ও শ্যাম সুন্দর টুটুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুকুমার দাস। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র্র ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন গোস্বামী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান লাবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,সাংবাদিক দিলীপ গৌর, তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি সনাতন দাশ, সাধারণ সম্পাদক সাহেদ খান জয়সহ অন্যান্যরা।

সম্মেলন শেষে আশুতোষ স্যান্নালকে সভাপতি ও শ্যাম সুন্দর টুটুলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

“অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সত্যের অনুসন্ধান ২৪ যেকোনো সময়

সামাজিক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কল্যান সংস্থা

“অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”

https://sotteronusondhan24.com/

© সত্যের অনুসন্ধান ২৪ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত  ©
Theme Customized BY WooHostBD