1. banglargorjonbd@gmail.com : admin :
দুই দিন পর খুলল আনন্দমোহন কলেজের হল - সত্যের অনুসন্ধান ২৪
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
বেক্রিং নিউজঃ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দেড় শ ছাড়িয়েছে, নতুন আরও ১০ হত্যা মামলা আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার ট্রাম্পের গলফের মাঠেই গুলি, অস্ত্রসহ একজন আটক ‘গত ১৬ বছরের ঐক্যকে অটুট রাখতে হবে’ স্বাধীন হয়েছি, কিন্তু নাগিনেরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কামালপুত্রের হাজার কোটি টাকা শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনো অনেক দূর এগোতে হবে: তারেক রহমান তারা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করবে: মির্জা ফখরুল নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ

দুই দিন পর খুলল আনন্দমোহন কলেজের হল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩১০ Time View

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ:

ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ হওয়া আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) থেকে শর্তসাপেক্ষে হলগুলো খুলে দেওয়ার কথা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (০৬ ডিসেম্বর) রাতে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার সন্ধ্যায় বন্ধ ঘোষণা করা হয়েছিল হল।

 

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ জানান, আইনশৃঙ্খলা কমিটি ও হোস্টেল স্টিয়ারিং কমিটির সঙ্গে সভা করে ছাত্রাবাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বৈধ শিক্ষার্থীরাই হলে অবস্থান করতে পারবে। রাত ৮টায় ছাত্রীদের ও রাত ১০টায় ছাত্রদের হলের গেট বন্ধ করে দেওয়া হবে। হলগুলো কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। তাই সব শিক্ষার্থীকেই আইডি কার্ড সঙ্গে রাখতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের ইউনিটকে জেলার অধীনস্থ ইউনিট হিসেবে ঘোষণা করে। কেন্দ্রীয় ছাত্রলীগের এমন সিদ্ধান্তের জেরে পর দিন শনিবার দুপুরে মহানগর ও জেলা ছাত্রলীগের অনুসারীদের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল বন্ধের ঘোষণা দেয়। তবে ছাত্রলীগের একটি অংশ হল খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল।

“অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সত্যের অনুসন্ধান ২৪ যেকোনো সময়

সামাজিক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কল্যান সংস্থা

“অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”

https://sotteronusondhan24.com/

© সত্যের অনুসন্ধান ২৪ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত  ©
Theme Customized BY WooHostBD