1. banglargorjonbd@gmail.com : admin :
মালবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত - সত্যের অনুসন্ধান ২৪
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
বেক্রিং নিউজঃ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দেড় শ ছাড়িয়েছে, নতুন আরও ১০ হত্যা মামলা আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার ট্রাম্পের গলফের মাঠেই গুলি, অস্ত্রসহ একজন আটক ‘গত ১৬ বছরের ঐক্যকে অটুট রাখতে হবে’ স্বাধীন হয়েছি, কিন্তু নাগিনেরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কামালপুত্রের হাজার কোটি টাকা শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনো অনেক দূর এগোতে হবে: তারেক রহমান তারা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করবে: মির্জা ফখরুল নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ

মালবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৫৫ Time View

যশোরের বাঘারপাড়ায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ছাড়া ট্রাকের ড্রাইভার ও সাবান কম্পানির এক প্রতিনিধি আহত হয়েছেন। শুক্রবার সকালে যশোর-মাগুরা মহাসড়কের সেকেন্দারপুর স্কুলের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার বাগেরহাটের মোল্লারহাট উপজেলার নগরকান্দি গ্রামের শাহজাহান মোল্যার ছেলে আমির হোসেন (২৪)। আহত দুই জনের মধ্যে ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি। অন্যজন সাতক্ষীরা সদরের গরকুমারপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাল বোঝাই একটি ট্রাক (সাতক্ষীরা-ন-১১-০১৩২) মহাসড়কের সেকেন্দারপুর স্কুলের পেছনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা হেলপার ট্রাকের নিয়ে চাপা পড়লে তার মৃত্যু হয়। আহত হয় ড্রাইভার ও ট্রাকের ভেতরে থাকা ডায়নামিক কনজুমার এন্ড কেমিক্যাল কম্পানির প্রতিনিধি। এলাকাবাসী তাদের উদ্ধার করে খাজুরায় ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠালে এর মধ্যে ড্রাইভার সুযোগ বুঝে পালিয়ে যায়। সাতক্ষীরাগামী এ ট্রাকটিতে ওই কম্পানির সাবান ও ডিটারজেন্ট পাউডার বোঝাই ছিল।

খাজুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুম্মান খান জানান, উল্টে যাওয়া ট্রাকের নীচে চাপা পড়ে হেলপার ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের বাঘারপাড়া ইউনিটের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, বর্তমানে ট্রাকসহ মালামাল পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

“অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সত্যের অনুসন্ধান ২৪ যেকোনো সময়

সামাজিক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কল্যান সংস্থা

“অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”

https://sotteronusondhan24.com/

© সত্যের অনুসন্ধান ২৪ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত  ©
Theme Customized BY WooHostBD